নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
মিড ডে মিল রান্নার দায়িত্বকে কেন্দ্র করে বলরামপুর ব্লকের কালিতলা বোর্ড প্রাইমারি স্কুলে বন্ধ হয়ে গেছে রান্না। গত সোমবার কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রান্নার দায়িত্বের দাবিতে স্কুলে এসে মিড ডে মিলের রান্নাঘরে তালা ঝুলিয়ে দেন। সেই দিন থেকেই পড়ুয়ারা খাবার পাচ্ছে না।
স্কুলে প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ২১২ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। টানা কয়েক দিন মিড ডে মিল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা ও তাদের পরিবার। অনেক অভিভাবকের দাবি, বহু পরিবারই স্কুলের খাবারের উপর নির্ভরশীল।
প্রধান শিক্ষক বিশ্বজিৎ গোপ জানান, বিষয়টি লিখিতভাবে ব্লক ও এসআই অফিসে জানানো হয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বিডিও সৌগত চৌধুরী বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।









Post Comment