নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
ভয়াবহ অগ্নিকাণ্ড বলরামপুর এলাকায়। দিনের ব্যস্ত সময়ে আচমকা আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। বুধবার সকালে বলরামপুরের দলদিরি মোড় সংলগ্ন একটি আমবাগান এলাকায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।প্রথমে ধোঁয়া ও আগুনের শিখা দেখে এলাকাবাসী নিজেরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকায় নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে বলরামপুর থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। খবর যায় দমকলে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই এলাকায় থাকা দুটি বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়। পরিস্থিতি হয়ে ওঠে আরও বিপজ্জনক। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আগুন লাগার ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।









Post Comment