insta logo
Loading ...
×

নিতুড়িয়ায় বধূর আত্মহ*ত্যার ঘটনায় গ্রেফতার ২

নিতুড়িয়ায় বধূর আত্মহ*ত্যার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

এক বধূর আত্মহত্যার ঘটনায় মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। সেই ঘটনায় বধূর ভাইয়ের লিখিত অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল নিতুড়িয়া থানার পুলিশ। পুলিশ জানায় ধৃতদের নাম স্বপন টুডু ও তার বাবা দুদুনাথ টুডু। তাদের বাড়ি নিতুড়িয়া থানার মঙ্গলধাওড়া গ্রামে। সোমবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে স্বপন টুডুর ২ দিন ও দুদুনাথ টুডুর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

রবিবার সকালে মঙ্গলধাওড়া গ্রামের এক গাছ থেকে সনমনি হেমব্রমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সোমবার রাতে গোপালধাওড়া গ্রামের বাসিন্দা তথা মৃতার ভাই নিতুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, ২০২০ সালে সনমনি প্রেম করে স্বপন টুডুর সঙ্গে বিয়ে করে।বর্তমানে তাদের দুটি সন্তান আছে। অভিযোগ বিয়ের পর থেকেই বোনের ওপর তার স্বামী ও শ্বশুর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো। অভিযোগ দিনদিন সেই অত্যাচার বেড়ে যাওয়ায় দিদি আত্মঘাতী হয়েছে । তারপরেই মৃতার ভাই নিতুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Post Comment