নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মানবাজারে। কিশোরী নিরাপত্তা ও সামাজিক সচেতনতার প্রশ্নে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। অভিযোগকারীর দাবি, গত বৃহস্পতিবার রাতে ১৫ বছরের এক নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, পরে বিভিন্ন সূত্রে জানা যায়, মানবাজার এলাকার এক যুবক ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকেই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।










Post Comment