insta logo
Loading ...
×

এক বাইকে চারজন! পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃ*ত্যু ২ ছৌ শিল্পীর

এক বাইকে চারজন! পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃ*ত্যু ২ ছৌ শিল্পীর

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ২ ছৌ শিল্পীর। ঘটনায় গুরুতর আহত আরও ১ ছৌশিল্পী সহ ১ নাবালক। রবিবার ঘটনাটি ঘটেছে বরাবাজার থানার পুড়িহাসা সেতু সংলগ্ন এলাকায়। পুলিশ জানায় মৃতদের নাম ধনঞ্জয় কর্মকার(৩২)। তার বাড়ি বলরামপুর থানার বুড়িডি গ্রামে। ও সনাতন মাহালী(৩১)। তার বাড়ি মানবাজার থানার মাঝিহিড়া গ্রামে।

জানা গিয়েছে একটি মোটরসাইকেলে চেপে চারজন বরাবাজার থেকে পুরুলিয়া দিকে আসছিলেন। সেই সময় বরাবাজার থানার পুড়িহাসা সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি ধাক্কা মারে পুরুলিয়া দিক থেকে আসা একটি ডাম্পারকে। সাথে সাথেই তারা চারজন রাস্তার পাশে ছিটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন । আরেকজন ছৌ শিল্পী এবং এক নাবালক সেখানে চিকিৎসাধীন। গুরুতর আহত ছৌ শিল্পীর নাম ধনঞ্জয় রাজোয়াড়। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার পাড়কিডি গ্রামে । ঘটনায় আহত আরেকজন বাইক আরোহীর নাম রাহুল কর্মকার ।বাড়ি বরাবাজার থানার পুরদা গ্রামে । তিনজন ছৌ শিল্পীই মানবাজারের মাঝিহিড়ার একটি ছৌ দলের সঙ্গে যুক্ত ছিলেন ।

Post Comment