insta logo
Loading ...
×

মেলা দেখতে গিয়ে উধাও, ঝাড়খণ্ডের যুবতীর দেহ বান্দোয়ানে

মেলা দেখতে গিয়ে উধাও, ঝাড়খণ্ডের যুবতীর দেহ বান্দোয়ানে

নিজস্ব প্রতিনিধি,বান্দোয়ান :

দু’ দিন পর জঙ্গল থেকে উদ্ধার মৃতের পরিচয় জানতে পারলো বান্দোয়ান থানার পুলিশ। পুলিশ জানায় মৃতার নাম মমতা টুডু (২২)। তার বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানার ঝুঁজকা গ্রামে। রবিবার দেহটি শনাক্ত করেন মৃতার পরিবার। তার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেহটি নিয়ে যায় পরিজনেরা।

শুক্রবার রাতে বান্দোয়ান থানার থরকাদহ পাহাড়ে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওইদিন মৃতার পরিচয় জানতে পারেনি। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। পরিচয় জানতে বিভিন্ন থানায় মৃতার ছবি ও বিবরন পাঠিয়ে খোঁজ শুরু করে পুরুলিয়া জেলা পুলিশ। তার পরেই এদিন পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। মৃতার পরিবার পুলিশকে জানিয়েছেন গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ব সিংভূম জেলার গালুডি এলাকায় একটি মেলা দেখতে গিয়েছিলেন। পরিবারের বাকি সদস্যরা ফিরে এলেও ওই কিশোরী বাড়ি ফেরেননি।

Post Comment