insta logo
Loading ...
×

দুর্ব্যবহারের প্রতিবাদে বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগরেল কর্মীর বিরুদ্ধে, বলরামপুরে চাঞ্চল্য

দুর্ব্যবহারের প্রতিবাদে বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগরেল কর্মীর বিরুদ্ধে, বলরামপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

আরপিএফ কর্মীদের সঙ্গে বিএসএফ
জওয়ানের সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বরাভূমে। ওই বরাভূম রেলগেট সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। জখম বিএসএফ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আদ্রা ডিভিশনের পুরুলিয়া–চান্ডিল শাখার বরাভূম স্টেশনের অদূরে একটি রেল ফটকের কাছে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের দাবি, রেলগেট বন্ধ থাকায় বহু মানুষ সেখানে অপেক্ষা করছিলেন। সেই সময় রেল সুরক্ষা বাহিনীর কর্মীদের সঙ্গে এক স্থানীয় যুবকের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম
বিএসএফ জওয়ান বিজয় কুমারকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত আরপিএফ কর্মীকেও থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। আহত বিজয় কুমার রাঙ্গাডি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিজয় কুমারের অভিযোগ, রেলগেটের কাছে অপেক্ষা করার সময় আচমকা তাকে লক্ষ্য করে কটূ কথা বলা হয়। তিনি প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁকে মারধর করা হয় বলে দাবি করেন। ওই বিএসএফ জওয়ানের কথায়,
“আমি শুধু প্রতিবাদ করেছিলাম। হঠাৎ আমাকে টেনে নামিয়ে মারধর করা হয়। আমি চাই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক।” ওই দিন বিজয়ের বাবা মানিক কুমার দাবি করেন, তাঁর ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, প্রকাশ্য রাস্তায় এমন ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে ঘটনার প্রকৃত সত্য জানতে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় রয়েছেন সবাই।

Post Comment