নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
নিজের শ্বশুরবাড়ি থেকে এক তরুণী বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ার বাঘমুন্ডিতে। বুধবার পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতার নাম গুণীমনি সিং সর্দার (২৫)। তাঁর বাড়ি বাঘমুন্ডির বাড়েডি গ্রামে। বছর তিনেক আগে তাঁর বিয়ে হয়েছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল করা হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।











Post Comment