insta logo
Loading ...
×

ফ্রিজে শর্ট সার্কিট, দাউদাউ আগুনে গৃহবন্দী ৩ বাসিন্দা

ফ্রিজে শর্ট সার্কিট, দাউদাউ আগুনে গৃহবন্দী ৩ বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি। ঘরের ভিতর দাউদাউ করে জ্বলে উঠল আগুন, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল চারদিক। ফ্রিজের শর্ট সার্কিট থেকে লেগে যাওয়া সেই আগুনে ঘরবন্দি হয়ে পড়েছিলেন তিনজন। তবে প্রতিবেশীদের তৎপরতা ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে অল্পের জন্য রক্ষা পেল তিনটি প্রাণ।

বুধবার দুপুরে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত সুইসা গ্রামে ঘটনাটি ঘটে। আচমকাই একটি বাড়ির ফ্রিজে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি। ভিতরে আটকে পড়া তিনজন অসহায়ভাবে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে প্রথমে প্রতিবেশীরাই ছুটে আসেন। পরে খবর পেয়ে সুইসা ফাঁড়ির পুলিশ কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন। সকলের সম্মিলিত চেষ্টায় খানিকক্ষণের মধ্যেই অক্ষত অবস্থায় ওই তিনজনকে বাইরে বের করে আনা সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যেই আগুনও নিয়ন্ত্রণে আসে।

Post Comment