নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
কথা দিয়েছিল প্রেমিক, করবে বিয়ে। হয়েছিল শারীরিক ঘনিষ্ঠতা। তারপর বিয়েতে বেঁকে বসে প্রেমিক। আর সেই অভিযোগ নিয়ে সোমবার আইনের দ্বারস্থ এক তরুণী। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই কোটশিলা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম সুনীল গরাঁই। এই থানারই হেঁসেলবেড়া গ্রামে তার বাড়ি। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।










Post Comment