insta logo
Loading ...
×

ফেব্রুয়ারির শুরুতে উষ্ণতার দাপট, রাতেও শীতের ধার কমলো

ফেব্রুয়ারির শুরুতে উষ্ণতার দাপট, রাতেও শীতের ধার কমলো

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বসন্তের হাওয়া জোরালো হচ্ছে পুরুলিয়ায়। ফেব্রুয়ারির দ্বিতীয় দিনেই দিনের তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেল। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। রাতের সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে ১০.৫ ডিগ্রিতে। বৃষ্টিপাত হয়নি।

ভোরের দিকে হালকা শীত অনুভূত হলেও আগের দিনের তুলনায় কনকনে ভাব অনেকটাই কম। সকাল বাড়তেই ঝলমলে রোদে দ্রুত উষ্ণ হয়ে ওঠে পরিবেশ। জানুয়ারির শেষ লগ্নে যে শীতের রেশ টিকে ছিল, ফেব্রুয়ারির শুরুতেই তা কার্যত ফিকে হতে শুরু করেছে বলেই মত আবহাওয়া মহলের।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে আসায় রাতের তাপমাত্রা আর খুব একটা নামছে না। দিনের পারদ ঊর্ধ্বমুখী থাকায় শীতের মরশুম যে শেষের পথে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলছে পুরুলিয়ায়।

Post Comment