নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পথশ্রী প্রকল্পে পাকা রাস্তার কাজের সূচনা হল আড়শায়। সোমবার আড়শা ব্লকের সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের তানাসি থেকে মিশিরট্যাড় পর্যন্ত রাস্তার কাজের সূচনা করেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি,আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাত প্রমুখ।প্রশাসন সূত্রে খবর, রাস্তাটি পাকা করার জন্য প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তাটির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।










Post Comment