নিজস্ব প্রতিনিধি, আড়শা:
দু’দিনের কৃষক প্রশিক্ষণ শিবির শুরু হল আড়শায়। সোমবার আড়শা ব্লক উদ্যানপালন দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয় । এদিন প্রশিক্ষণ শিবিরে ফল ও সবজি চাষের উন্নত পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন দফতরের আধিকারিকরা। আড়শা ব্লক উদ্যান পালন দফতরের পরামর্শ দাতা শচীনন্দন মাঝি বলেন, ” আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বৃদ্ধিই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। দুদিনের প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতে শংসাপত্র ও কৃষি সহায়ক যন্ত্রাংশ তুলে দেওয়া হবে।”
মঙ্গলবার প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা সহ আধিকারিক সুস্মিতা ঘোষ , আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা ব্লক কৃষি কর্মাধ্যক্ষ উৎপল কুমার, আড়শা ব্লক উদ্যান পালন দফতরের পরানর্শদাতা শচীনন্দন মাঝি প্রমুখ।










Post Comment