insta logo
Loading ...
×

বিধানসভা ভোটের আগে পুরুলিয়া পুলিশে রদবদল,গঠন হলো সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল

বিধানসভা ভোটের আগে পুরুলিয়া পুলিশে রদবদল,গঠন হলো সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া :


বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়া জেলা পুলিশে রদবদল। তিন থানার ওসি সহ ৬ জন সাব ইন্সপেক্টরের বদলির আদেশ জারি হল। অন্যদিকে সমাজ মাধ্যমে নজরদারির জন্য তৈরি হল পুরুলিয়া জেলা পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল।

সোমবার পুরুলিয়া পুলিশ সুপার বৈভব তেওয়ারি এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন। টামনা থানার দায়িত্বে থাকা তাপস মিশ্রকে পাঠানো হল কাশিপুর ওসির দায়িত্বে। কাশিপুর থেকে টামনার ওসি হয়ে আসছেন শুভঙ্কর সরকার। পুরুলিয়া সদর মহিলা থানার ওসি অর্পিতা ভট্টকে জেলা পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুলিয়া সদর মহিলা থানার ওসি হয়ে আসছেন ঝালদার তুলিন ফাঁড়ির দায়িত্বে থাকা সুমনা কর। পুরুলিয়া মফস্বল থানার থেকে তুলিনের ইনচার্জ হিসেবে দায়িত্ব নেবেন সুব্রত সরকার। এছাড়া পুরুলিয়া সদর থানা থেকে অঞ্জন বিশ্বাসকে সাইবার ক্রাইমের থানায় বদলি করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, এটি একটি রুটিন বদলি।

Post Comment