insta logo
Loading ...
×

টেন্ডার নিয়ে গণ্ডগোল বলরামপুরে, ঠিকাদার সহায়ক হাতাহাতি, উত্তেজনা চরমে

টেন্ডার নিয়ে গণ্ডগোল বলরামপুরে, ঠিকাদার সহায়ক হাতাহাতি, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

যত কাণ্ড টেন্ডারকে কেন্দ্র করে। গ্রাম পঞ্চায়েতের রোজগার সহায়ক ও এক ঠিকাদারের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা পুরুলিয়ার বলরামপুরে। শুক্রবার দু’পক্ষই বলরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ পৃথক দু’টি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযোগ, বলরামপুর গ্রাম পঞ্চায়েতের রোজগার সহায়ক সোমশুভ্র পালকে শুক্রবার সকালে পথ আটকে ঠিকাদার সন্তোষ দত্ত ও তাঁর তিন ভাই মারধর করেন। তিনি গুরুতর জখম হন এবং তাঁর সোনার চেন ছিনতাই হয়েছে বলেও পরিবারের দাবি। প্রথমে তাঁকে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

অন্য দিকে, সন্তোষ দত্তের পাল্টা অভিযোগ, তিনি ওষুধের দোকানে থাকাকালীন সোমশুভ্র পাল ও তাঁর সঙ্গীরা তাঁর উপর চড়াও হন এবং ১৭ হাজার টাকা লুঠ করেন। এই ঘটনায় তিনিও জখম হন এবং তাঁকেও একই হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Post Comment