নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
চায়ের দোকানে সামান্য বচসা থেকে ভয়াবহ ঘটনা। পুরুলিয়া রেল স্টেশন চত্বরে ছুরির আঘাতে গুরুতর জখম হলেন এক যুবক। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।আহত যুবকের নাম জয় বাউরী। তার বাড়ি পুরুলিয়া শহরের সিন্দারপট্টি এলাকায়।
বিশাল সিং নামের এক প্রত্যক্ষদর্শীর দাবি, চায়ের দোকানে কথাকাটাকাটির জেরেই হঠাৎ ছুরি বের করে হামলা চালানো হয় জয়ের ওপর। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে এক অভিযুক্তকে ধরে ফেলেন। তবে ঘটনার সঙ্গে যুক্ত আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










Post Comment