নিজস্ব প্রতিনিধি, আড়শা :
বিরল প্রজাতির এক প্রাণীকে ঘিরে আতঙ্ক ছড়াল আড়শায়। শনিবার আড়শা ব্লকের বেলডি গ্রামে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, এদিন গ্রামের একটি খামারে বড় বিড়াল প্রজাতির জন্তু দেখতে পাওয়া যায়। সেই প্রানীটিকে দেখতে প্রচুর ভিড় জমে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা ছিল, সেটি বাঘের বাচ্চা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আড়শা বনদফতরের কর্মীরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় জন্তুটিকে সফলভাবে উদ্ধার করা হয়। পরে বনদফতর থেকে জানানো হয়,উদ্ধার হওয়া প্রাণীটি আসলে একটি বন্য বিড়াল। জখম থাকায় প্রাণ বাঁচাতে খড়ের গাদায় আশ্রয় নিয়েছিল। আড়শার রেঞ্জার আনোয়ার সাদাত জানান, “খবর পাওয়ার পরেই বনকর্মীরা সফল ভাবে প্রাণীটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসেন। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলছে। সুস্থ হলেই তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”









Post Comment