insta logo
Loading ...
×

শিক্ষকের বিদায় সংবর্ধনায় অশ্রুসিক্ত কাশিপুর

শিক্ষকের বিদায় সংবর্ধনায় অশ্রুসিক্ত কাশিপুর

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে । শুক্রবার কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি হয় বিভাগীয় কক্ষে । দীর্ঘ ২০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে অধ্যাপনা করার পর অবসর গ্রহণ করবেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড.ক্ষীরোদ চন্দ্র মাহাত। আজ ৩১ জানুয়ারি তাঁর কর্মজীবনের শেষ দিন। সেই কারনেই অবসরের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুক্রবার বিভাগের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. বিভাসকান্তি মন্ডল , কলেজের প্রধান করনীক শ্যামাপদ পরামানিক , বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী , অধ্যাপক – অধ্যাপিকা বৃন্দ। বাংলা বিভাগের অধ্যাপক ড. অমিত দে জানান, “স্যার ছিলেন সকলের প্রিয় ‌। তিনি কালকের পর থেকে আর আসবেন না ভাবতেই পারছি না। বিভাগের পক্ষ থেকে ওঁকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।” বাংলা বিভাগের বর্তমান ছাত্রী প্রিয়াঙ্কা মিশ্র বলে, “স্যার সহজ সরল ভাবে বাংলা বিষয়টা পড়াতেন। আর ক্লাস করতে পারবো না ,ভাবতেই পারছি না।”

Post Comment