insta logo
Loading ...
×

আড়শায় পাকা রাস্তার কাজের সূচনা করলেন সভাধিপতি

আড়শায় পাকা রাস্তার কাজের সূচনা করলেন সভাধিপতি

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

পথশ্রী প্রকল্পে পাকা রাস্তার কাজের সূচনা হল আড়শায়। শুক্রবার আড়শা ব্লকের মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের রাজারাম মোড় থেকে মাহাতডি পর্যন্ত রাস্তার সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাত প্রমুখ। আড়াই কিমি রাস্তা প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে পাকা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাস্তাটি পাকা হওয়ায় খুশি এলাকার মানুষ।

Post Comment