নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল একটি গন্ধগোকুল। সময়মতো নজরদারি ও তৎপরতায় প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করলেন বনকর্মীরা।
রবিবার রাতে নিয়মিত টহলের সময় কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর রেঞ্জের বনকর্মীদের নজরে আসে রঘুনাথপুর ১ নম্বর ব্লক কার্যালয়ের অদূরে একটি গর্তে পড়ে রয়েছে গন্ধগোকুলটি। দ্রুত ব্যবস্থা নিয়ে উদ্ধার করা হয় গন্ধগোকুলটিকে।
পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।





Post Comment