নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
শুকনো কাঠ সংগ্রহ করতে গিয়ে, বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারালেন এক মহিলা। পুলিশ জানায় মৃতার নাম মালতী মান্না (৬৪)। তার বাড়ি বান্দোয়ান থানার তালপাত গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ওই মহিলা বাড়ির অদূরে শুকনো কাঠ সংগ্রহ করার সময় তাকে একটি বিষধর সাপ ছোবল মারে। পরিবারের সদস্যরা তাকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দোয়ান থানার পুলিশ।





Post Comment