insta logo
Loading ...
×

ডালশস্য চাষে কৃষি দপ্তরের কর্মশালা আড়শায়

ডালশস্য চাষে কৃষি দপ্তরের কর্মশালা আড়শায়

নিজস্ব প্রতিনিধি, ‌আড়শা:

বিভিন্ন ডালশস্য চাষ বিষয়ে কৃষকদের নিয়ে একদিনের কর্মশালা করল আড়শা ব্লক কৃষি দপ্তর। মঙ্গলবার আড়শা ব্লকের উলুগোড়িয়া গ্রামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক ,সহ প্রযুক্তি ব্যবস্থাপক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন, “দফতর থেকে চাষিদের মুসুর, খেসারি,ও ছোলা ডালশস্য চাষের জন্য বীজ, প্রয়োজনীয় সরঞ্জাম বিলি করা হয়েছিল। চাষিরা সেই ডালশস্য যাতে সঠিক পদ্ধতিতে চাষ করেন , সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে কর্মশালায়।

Post Comment