নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
পুরুলিয়া জেলার রঘুনাথপুর–চেলিয়ামা সড়কে পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর থানার অন্তর্গত কুলসড়া মোড়ে জলের পাইপ বোঝাই একটি লরির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই যুবক। আহতদের নাম জিৎ বাউরি ও রাজেশ বাউরি। তাদের দু’জনেরই বাড়ি রঘুনাথপুর–২ ব্লকের গোবরান্দা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর দিক থেকে মোটরবাইকে করে বাড়ির উদ্দেশে ফিরছিলেন ওই দুই যুবক। সেই সময় কুলসড়া মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা জলের পাইপ লাইনের কাজের জন্য পাইপ বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই এবং গুরুতরভাবে আহত হন।
তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।








Post Comment