insta logo
Loading ...
×

নাবালিকাকে ধ*র্ষণের অভিযোগ, সাঁতুড়িতে গ্রেফতার যুবক

নাবালিকাকে ধ*র্ষণের অভিযোগ, সাঁতুড়িতে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:

এক নাবালিকা কন্যাকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সাঁতুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত সঞ্জয় মণ্ডলের বাড়ি সাঁতুড়ি থানা এলাকায়। শনিবার ধৃত যুবককে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার নাবালিকার বাবা সাঁতুড়ি থানায় লিখিত অভিযোগে জানান,
বৃহস্পতিবার সন্ধ্যায় পাড়ায় সরস্বতী প্রতিমা দেখতে গিয়েছিল তার মেয়ে। পরে বাড়ির লোকজন খুঁজতে বেরিয়ে দেখেন তার মেয়ে অঝোরে কেঁদে চলেছে। পরে সে জানায় তার সাথে ওই যুবক খারাপ কাজ করেছে। ফলে দ্রুত তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে পকসো আইনে একটি মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে।

Post Comment