insta logo
Loading ...
×

২৬০০ লিটার! চোলাই উদ্ধারে বিরাট অভিযান আবগারির

২৬০০ লিটার! চোলাই উদ্ধারে বিরাট অভিযান আবগারির

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

চোলাই মদের বিরুদ্ধে আড়শা , বলরামপুর, ঝালদা ও জয়পুর এলাকায় পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালাল আবগারি দপ্তর। বৃহস্পতিবার আড়শা থানার তিলাইট্যাঁড় মিশিরট্যাঁড় ,পলপল ও গোয়ালিকোচা সহ একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। আবগারি দপ্তর থেকে জানানো হয়েছে, অভিযানে প্রায় ১৮০ লিটার দেশি মদ, প্রায় ২৬০০ লিটার অবৈধ মদ তৈরির তরল উপকরণ এবং চোলাই তৈরির ১২টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Post Comment