insta logo
Loading ...
×

অর্থনীতিতে গতি এনে সুপারহিট অভিষেকের সভা

অর্থনীতিতে গতি এনে সুপারহিট অভিষেকের সভা

সুইটি চন্দ্র, লধুড়কা:

যুবরাজের জনসভাকে কেন্দ্র করে সভাস্থলের বাইরের রাস্তাজুড়ে কার্যত বসে গিয়েছিল মকর মেলার আবহ। খাবারের স্টল, জল, বাদাম, ভাজা-ভুজি—সব মিলিয়ে দিনভর জমজমাট ছিল গোটা এলাকা। সভায় আসা হাজার হাজার মানুষের ভিড়েই প্রাণ ফিরে পায় স্থানীয় খুচরো বাজার। দীনবন্ধু গরাঁই নামের এক বিক্রেতা এসেছিলেন কোটশিলা থেকে। তিনি বলেন,
‘এ ধরনের রাজনৈতিক সভা বা মেলা যদি দু’-তিন দিন চলত, তাহলে ছোট ব্যবসায়ীদের দৈনিক পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত রোজগার সম্ভব হতো। তাই যেখানে বড় সভা হয়, সেখানেই দোকান বসাই”।
এই জনসভা যেন শুধুই রাজনৈতিক বক্তব্যের মঞ্চে সীমাবদ্ধ থাকেনি; বরং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায় একদিনের জন্য হলেও স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বড় রাজনৈতিক কর্মসূচি কীভাবে স্থানীয় অর্থনীতিতে তাৎক্ষণিক গতি সঞ্চার করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রণসংকল্প সভা তারই একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠল।

Post Comment