নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পুরুলিয়ায় শীতের বিদায়পর্ব আরও স্পষ্ট হয়ে উঠছে। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার জেলায় বৃষ্টিপাত হয়নি। তবে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলায় রোদের তেজে হালকা গরমের ভাব স্পষ্ট। সকাল ও গভীর রাতে এখনও কিছুটা ঠান্ডা থাকলেও কনকনে শীতের আমেজ অনেকটাই ফিকে। আবহাওয়াবিদদের মতে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে শুষ্ক হাওয়ার প্রবাহ দুর্বল হয়ে পড়েছে। তার উপর দক্ষিণ দিক থেকে উষ্ণ বাতাস ঢোকায় তাপমাত্রা দ্রুত বাড়ছে।
ফলে সরস্বতী পুজোর আগেই পুরুলিয়ায় শীত যে কার্যত বিদায়ের মুখে, তা তাপমাত্রার এই ঊর্ধ্বগতিতেই পরিষ্কার হয়ে উঠছে।


Post Comment