নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ইলেকট্রিক শক খেয়ে গুরুতর আহত মাদি হনুমান। ঝালদা বন দফতরের দ্রুত পদক্ষেপে সেটিকে সময়মতো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। বর্তমানে বন দফতরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে প্রাণীটি।
ঘটনাটি ঘটে ঝালদা রেঞ্জের খামার বিটের অন্তর্গত জারগো গ্রামে। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, গ্রাম সংলগ্ন এলাকায় থাকা একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে হনুমানটি আহত হয়ে পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই তারা বন দফতরকে খবর দেন। সোমবার সকালেই খবর পেয়ে ঝালদা রেঞ্জের খামার বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। আহত হনুমানটিকে নিরাপদে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।








Post Comment