insta logo
Loading ...
×

একশো ফুট নিচে পড়ল দুই যুবক, অযোধ্যার আপার ড্যামে মারাত্মক দুর্ঘটনা

একশো ফুট নিচে পড়ল দুই যুবক, অযোধ্যার আপার ড্যামে মারাত্মক দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দুর্ঘটনা অযোধ্যা পাহাড়ে। সোমবার দুপুরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের পাথরের বাঁধ থেকে দুই যুবক প্রায় একশো ফুট নিচে গড়িয়ে পড়ে গুরুতর জখম হন।
পুলিশ এবং স্থানীয় নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন।
জখমরা হলেন পুরুলিয়া শহরের ফোর্টি কোয়াটার ওয়ার্ডের জাম প্রীতম লাই এবং ২০ নম্বর ওয়ার্ডের মনোজ বাউরী। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সেলফি তোলার সময় ওই দু’জন যুবক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট নিচে পড়েন। এতে তাদের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চোট লেগে রক্তাক্ত হন।প্রজেক্টের নিরাপত্তা কর্মী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প (পিপিএসপি) কর্তৃপক্ষ জানিয়েছে, জলাধার বরাবর থাকা পাইপের এলাকা সাধারণ প্রবেশের জন্য অনুমোদিত নয় এবং পর্যটকদের সেখানে যাওয়া বেআইনি ও বিপজ্জনক।

Post Comment