insta logo
Loading ...
×

আড়শা কলেজে হস্তশিল্পের প্রশিক্ষণ

আড়শা কলেজে হস্তশিল্পের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

হস্তশিল্পের প্রচার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আড়শা কলেজে শুরু হল তিন দিনের প্রশিক্ষণ শিবির। কেন্দ্রীয় সরকারের ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফ্টস)-এর অধীন ইউএনএসএস স্কিম (ডি সি(এইচ)–এর আওতায় এই কর্মসূচি চলবে ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের কাছে প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী প্রদর্শিত করা হয়। টেবিল জুড়ে সাজানো হয় আদিবাসী শিল্পকলায় আঁকা কাপড়, হাতে তৈরি পুতুল, বাটিক ও বিভিন্ন নকশাদার হস্তশিল্প সামগ্রী। প্রদর্শনীর মাধ্যমে শিল্পীদের কাজের গুণমান ও ঐতিহ্য তুলে ধরা হয়। জানা গিয়েছে, তিন দিনের প্রশিক্ষণ শেষে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র। উপস্থিত ছিলেন আড়শা কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যাপতি কুমার,কলেজ পরিচালন সমিতির সভাপতি সুষেণ মাঝি প্রমুখ।

Post Comment