insta logo
Loading ...
×

যুবকের ঝুলন্ত দেহ কেন্দায়

যুবকের ঝুলন্ত দেহ কেন্দায়

নিজস্ব প্রতিনিধি,কেন্দা:

এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল কেন্দা থানার পুলিশ।। বৃহস্পতিবার দুপুরে কেন্দা থানার কুড়ুকতোপা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম দীপক রাজোয়াড়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবককে দেখতে পান পরিবারের লোকজন।খবর দেওয়া হয় কেন্দা থানায়‌। পরে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Post Comment