insta logo
Loading ...
×

অবৈধ মদে পুরুলিয়ায় ধৃত লাদেন

অবৈধ মদে পুরুলিয়ায় ধৃত লাদেন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অবৈধ চোলাই মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল টামনা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত সামসুদ্দিন ওরফে লাদেন সাই এর বাড়ি টামনা থানার দামদা গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানায় , গোপন সূত্রে খবর আসে ওই ব্যক্তি চেঙ্গী মোড় এলাকায় বেআইনি চোলাই মদ বিক্রি করে আসছে । খবর পাওয়ার পর পুলিশ গিয়ে অভিযান চালায় । পুলিশ দেখে কয়েকজন ক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় ওই ব্যাক্তিকে। ঘটনাস্থল থেকে ৮ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় পুলিশ ধৃতের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

Post Comment