insta logo
Loading ...
×

কুয়োতে যুবতীর দেহ, চাঞ্চল্য বাঘমুন্ডির গ্রামে

কুয়োতে যুবতীর দেহ, চাঞ্চল্য বাঘমুন্ডির গ্রামে

নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:

সেচ কুয়ো থেকে যুবতীর দেহ উদ্ধার। বাঘমুন্ডি থানার সুইসা ফাঁড়ির পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঘটনায়। সোমবার সকালে পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকার সারিডি গ্রামের পাশে একটি সেচ কুয়োয় জলে ভাসতে দেখা যায় যুবতীর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রামবাসীদের সহায়তায় মেশিন ব্যবহার করে কুয়োর জল নামিয়ে দেহটি উদ্ধার করা হয়। নিয়ম মোতাবেক পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম বাসন্তী মাহাতো (২৪), বাড়ি সারিডি গ্রামেই। কীভাবে ওই যুবতীর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment