নিজস্ব প্রতিনিধি, আড়শা:
তৃণমূল সরকারের কাজে মানুষ অসন্তুষ্ট। তাই ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। বৃহস্পতিবার আড়শা ব্লকের জীবনডি মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পরিবর্তন সংকল্প সভায় এমনই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। সভা চলাকালীন জয়পুর বিধানসভার বেগুনকোদর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০০টি পরিবার কংগ্রেস ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেয়। তাদের হাতে পতাকা তুলে দেন তিনি।
এদিন সভায় ছিলেন জয়পুর বিধানসভার বিজেপি বিধায়ক নরহরি মাহাতো , বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো, রাজ্য বিজেপি নেতা শ্রীপতি মাহাতো, জেলা সহ-সভাপতি সেবাদাস গোপ, জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা।











Post Comment