insta logo
Loading ...
×

ফের আফিম চাষ! এবার আড়শায় পোস্তচাষ নষ্ট করে দিল বনদফতর

ফের আফিম চাষ! এবার আড়শায় পোস্তচাষ নষ্ট করে দিল বনদফতর

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বনদফতরের জমিতে গজিয়ে উঠেছিল বেআইনি ভাবে পোস্ত চাষ। খবর পেয়ে সেই পোস্তচাষ নষ্ট করে দিল বনদফতর। রবিবার আড়শা ব্লকের পলপল মৌজায় তিলাইট্যাঁড় ড্যাম সংলগ্ন এলাকায় এক হেক্টর জমিতে আবগারি দফতরকে সাথে নিয়ে পোস্ত চাষ নষ্ট করল আড়শা বনদফতরের কর্মীরা। আড়শা বনদফতরের এক আধিকারিক বলেন- সূত্র মারফত খবর আসে ওই এলাকায় বনদফতরের জমিতে ছোট ছোট পোস্ত চাষ হয়েছে। তবে সেই গাছে ফুল ফুটে আফিম হওয়ার মতো অবস্থায় আসেনি। বনদফতরের কর্মীরা আবগারি দফতরকে সাথে নিয়ে সেই গাছ নষ্ট করে দিয়েছে। পাশাপাশি পোস্ত চাষ না করার সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।

Post Comment