insta logo
Loading ...
×

হাড়কাঁপানো শীত ফিরছে, বিরতির পর আবার কাঁপবে পুরুলিয়া

হাড়কাঁপানো শীত ফিরছে, বিরতির পর আবার কাঁপবে পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

নতুন বছরের শুরুতেই পুরুলিয়ায় শীতের তেজ কিছুটা হলেও নরম। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৩ জানুয়ারি জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে।

ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি থাকলেও ক’দিন আগের হাড়কাঁপানো পরিস্থিতি আপাতত নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ভারতের উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলেই আবার পারদ নামতে পারে। ফলে সাময়িক উষ্ণতার পর ফের শীতের দাপট ফিরবে—এমনই ইঙ্গিত মিলছে আবহাওয়ার গতিবিধিতে।

Post Comment