insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ে পিকনিক সেরে ফেরার পথে আড়শায় দুর্ঘটনায় মৃত্যু যুবকের

অযোধ্যা পাহাড়ে পিকনিক সেরে ফেরার পথে আড়শায় দুর্ঘটনায় মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

পিকনিক সেরে ফেরার পথে দুর্ঘটনা। অযোধ্যা পাহাড় থেকে পিকনিক করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আড়শা থানার জীবনডি মোড়ের অদূরে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রজত কালিন্দি। তার বাড়ি আড়শা থানার বড়াম গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড থেকে পিকনিক করে বাড়ি ফেরার পথে আড়শা থানার জীবনডি মোড়ের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই যুবক । স্থানীয় বাসিন্দারা তাকে পড়ে থাকতে দেখে খবর দেন আড়শা থানায়। পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর শুক্রবার বাড়িতে মৃতদেহ এলে শোকের ছায়া নেমে আসে গ্রামে। শুক্রবার শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে উপস্থিত হয় আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো, জয়পুর ব্লক যুব তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সহ তৃণমূলের নেতৃত্ব বৃন্দের।

Previous post

বিশেষভাবে সক্ষমদের পরিবারের সদস্যরা শুনানিতে গেলেই তা গ্রাহ্য করবে কমিশন, নির্দেশের প্রচার না থাকায় ব্লকে ব্লকে অমানবিক ছবি

Next post

রেল পরিষেবায় গাফিলতিরঅভিযোগ, লোকাল ট্রেনে চড়ে সমস্যা শুনলেন বিধায়ক অগ্নিমিত্রা

Post Comment