নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
নতুন বছরের দ্বিতীয় দিনেও পুরুলিয়ায় শীতের দাপট কিছুটা ম্রিয়মাণ। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ২ জানুয়ারি জেলায় বৃষ্টিপাত হয়নি। এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে।
গত কয়েক দিনের তুলনায় রাতের ঠান্ডা কিছুটা কম হলেও সকালের দিকে শীতের আমেজ বজায় রয়েছে। আবহাওয়া দফতরের মতে, উত্তর ভারতের উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী। তবে এই উষ্ণতা স্থায়ী নয়—আগামী কয়েক দিনের মধ্যেই ফের পারদ নামতে পারে জেলায়।

Post Comment