insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরের মধ্যবাজারে পুলিশের হানা, বিরাট পদক্ষেপ নিলো পুলিশ

পুরুলিয়া শহরের মধ্যবাজারে পুলিশের হানা, বিরাট পদক্ষেপ নিলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দীর্ঘদিনের যানজট সমস্যা ও পথচারীদের দুর্ভোগ কমাতে কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া শহরের ট্রাফিক পুলিশ।

বুধবার পুরুলিয়া শহরের ব্যস্ত মধ্যবাজার এলাকা-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ অভিযান চালানো হয়। মূলত ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর ফলে প্রতিদিন সাধারণ মানুষ ও যানবাহন চালকদের যে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল, তা বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
অভিযান চলাকালীন ফুটপাত দখল করে বসে থাকা অস্থায়ী দোকানি ও ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়—অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করতে হবে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাটের মালিকদেরও কঠোর ভাষায় সতর্ক করা হয়। পুলিশ জানায়, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাফিক পুলিশের এই কড়া অবস্থানের জেরে অনেক দোকানি ও ব্যবসায়ী পুলিশের নির্দেশ মেনে স্বেচ্ছায় ফুটপাত খালি করেন। ফলে অভিযানের পর মধ্যবাজার এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়।
পুলিশ প্রশাসনের দাবি, শহরের সৌন্দর্য রক্ষা ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে। শহরবাসীর একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে পুরুলিয়াকে সত্যিই যানজটমুক্ত করা সম্ভব হবে।

Post Comment