insta logo
Loading ...
×

পাড়ার আনাড়ার চাপুড়ি গ্রামে ‘ডাইনি’ অপবাদে মহিলা খুনের ঘটনায় আজও গ্রেফতার হয়নি ওঝা,পুলিশ সুপারের দ্বারস্থব্রেক থ্রু সায়েন্স সোসাইটি

পাড়ার আনাড়ার চাপুড়ি গ্রামে ‘ডাইনি’ অপবাদে মহিলা খুনের ঘটনায় আজও গ্রেফতার হয়নি ওঝা,পুলিশ সুপারের দ্বারস্থব্রেক থ্রু সায়েন্স সোসাইটি

নিজস্ব প্রতিনিধি, আনাড়া:

ডাইনি অপবাদে পুরুলিয়ার।পাড়ার ঘটনায় এক নিরীহ মহিলা খুন হওয়ার দু’মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত ওঝা এখনও পুলিশের নাগালের বাইরে। ফলে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে নিহত মহিলার পরিবার। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলো বিজ্ঞানমনস্ক সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর পাড়া থানার আনাড়ার
চাপুড়ি গ্রামে ডাইনি অপবাদে এক মহিলাকে পিটিয়ে খুন করা হয়। ঘটনায় কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হলেও, পরোক্ষভাবে যুক্ত থাকা ওঝাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই একজন অভিযুক্ত জামিনে মুক্ত হওয়ায় পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে নিহতের পরিবার কার্যত চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াল বিজ্ঞানমনস্ক সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি। গত সোমবার সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সেখানে পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা, পলাতক ওঝার অবিলম্বে গ্রেফতার এবং ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীর কঠোর শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি আক্রান্ত পরিবারের তরফ থেকেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
ওই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখার সভাপতি প্রহ্লাদ মাহাত, সহ-সভাপতি স্বদেশ প্রিয় মাহাত, বিশিষ্ট বিজ্ঞানী ড. সজল কুমার চার সহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের সহ-সভাপতি স্বদেশপ্রিয় মাহাত বলেন,
“ডাইনি অপবাদে খুন শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের ব্যর্থতা। এত বড় নৃশংস ঘটনার পরও মূল অভিযুক্ত ওঝা কেন এখনও গ্রেফতার হয়নি। এই বিষয়টি আমাদের বিস্মিত করছে। আমরা এই পরিবারের পাশে আছি এবং যতদিন না ন্যায়বিচার মিলছে ততদিন আমাদের লড়াই চলবে।”
তিনি আরও দাবি করেন, শুধু গ্রেফতার করলেই দায় শেষ নয়—জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে কুসংস্কারের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক প্রচার চালানো না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে।

Post Comment