insta logo
Loading ...
×

রক্তাদান করলেই মিলছে হেলমেট! অভিনব উদ্যোগ ঝালদায়

রক্তাদান করলেই মিলছে হেলমেট! অভিনব উদ্যোগ ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

অভিনব উদ্যোগ নিয়ে সেফ ড্রাইভ ও সেভ লাইফের বার্তা দিতে এগিয়ে এলো ঝালদার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ । রবিবার সেবার ২৩ তম প্রতিষ্ঠা দিবসে ” রক্তদান ও পথসুরক্ষা” —এই দুই বার্তাকে সামনে রেখে রক্তদাতাদের হাতে হেলমেট তুলে দিয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর আহ্বান জানানো হয় । পাশাপাশি, রক্তদাতাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে চার হাজার টাকা মূল্যের একটি ডায়াগনস্টিক কুপনও প্রদান করা হয়। এতে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করাতে পারবেন রক্তদাতারা । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

সেবার প্রতিষ্ঠাতা মহেন্দ্র কুমার রুংটা জানান, ২০০৩ সালের ২৮ ডিসেম্বর ‘সেবা’ প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজসেবার নানা কাজে যুক্ত। তিনি আরও জানান -বিজ্ঞানের অগ্রগতি হলেও কৃত্রিমভাবে রক্ত তৈরি সম্ভব নয়, তাই যুবসমাজকেই রক্তদানে এগিয়ে আসতে হবে।

এদিন সেবার উদ্যোগে ঝালদা ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক দুঃস্থ ও বিশেষভাবে সক্ষম মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক গৌরব গুপ্তা, কোষাধ্যক্ষ সোমনাথ পোদ্দার সহ সেবার সদস্যবৃন্দ।

Post Comment