নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া:
এক আবেগঘন পরিবেশে রবিবার অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের চার শহীদের স্মরণ সভা। নিতুড়িয়ার গুণীয়াড়া শহীদ মেলা ময়দান এদিন রূপ নেয় স্মৃতি, শ্রদ্ধা ও রাজনৈতিক সংহতির এক গুরুত্বপূর্ণ মঞ্চে।
দেবদাস বাউরি, মুরারি বাউরি, সুনীল মান্ডি ও শশীভূষণ প্রসাদ যাদব—এই চার শহীদের আত্মবলিদানকে স্মরণ করে সভার আয়োজন করে নিতুড়িয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস। সভাস্থলে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মী-সমর্থকেরা।
শহীদ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্বরা বলেন, শহীদদের আত্মত্যাগ শুধু দলীয় ইতিহাস নয়, বরং গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াইয়ের এক অনন্য অধ্যায়। তাদের আদর্শ ও ত্যাগকে সামনে রেখে আগামীদিনে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়।রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক দায়বদ্ধতার বার্তা দিতে এদিন শহীদ স্মরণ সভাকে কেন্দ্র করে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবে বহু যুব কর্মী ও সাধারণ মানুষ রক্তদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই শহীদ স্মরণ সভা শুধু স্মৃতিচারণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সংগঠনের শক্তি, ঐক্য ও সমাজের প্রতি দায়িত্ববোধের স্পষ্ট বার্তা দিয়েছে—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।











Post Comment