insta logo
Loading ...
×

পুরুলিয়া বইমেলার মঞ্চে পরিবেশ রক্ষা, নাগরিক সচেতনতা ওসাহিত্য মিলেমিশে একাকার,হাজির ডিএফও

পুরুলিয়া বইমেলার মঞ্চে পরিবেশ রক্ষা, নাগরিক সচেতনতা ওসাহিত্য মিলেমিশে একাকার,হাজির ডিএফও

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


প্রকৃতি ও মানুষের সহাবস্থানের প্রশ্নে এক অভিনব সাংস্কৃতিক মুহূর্তের সাক্ষী থাকল ৪০তম পুরুলিয়া বইমেলা। ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও নাগরিক কর্তব্য’ শীর্ষক আলোচনা সভার মঞ্চে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে ঝুমুরের সুরে নিজের ভাবনাকে তুলে ধরলেন এক স্থানীয় কবি-শিল্পী। স্বরচিত ঝুমুরে উঠে এল বন, ভূমি ও মানুষের দায়িত্ববোধের কথা, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিভিশনের ডিএফও অঞ্জন গুহ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত, কার্য ও পরিবহন স্থায়ী সমিতির
কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো,
শিক্ষা কর্মাধ্যক্ষ স্মরজিৎ মাহাত, বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিকাশ মাহাত। এই আলোচনা সভার অন্যতম আকর্ষণ ছিল সাহিত্য প্রকাশ অনুষ্ঠান। ডিএফও অঞ্জন গুহের হাতে আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হয় লেখিকা তনুশ্রী চন্দ্রের ছোট গল্পের সংকলন ‘ধানশীষের গন্ধ’। গ্রন্থটি গ্রামবাংলার জীবন, মাটি ও মানুষের সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে বলে মত প্রকাশ করেন বক্তারা।
পরিবেশ রক্ষা, নাগরিক সচেতনতা ও সাহিত্য—এই তিনের মেলবন্ধনে পুরুলিয়া বইমেলার এই অনুষ্ঠান যে এক স্মরণীয় মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।

Post Comment