নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
যানজট সমস্যা মানবাজারে দীর্ঘদিনের । অবশেষে শহরকে যানজট মুক্ত করতে মানবাজারের ব্যবসায়ী সমিতিকে নিয়ে বৈঠক করল পুলিশ ও প্রশাসন। বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা পুলিশ আধিকারিক,মানবাজার থানার পুলিশ। এছাড়াও ছিলেন মানবাজার ১ ব্লকের বিডিও,পূর্ত দফতর ও পরিবহন দফতরের আধিকারিকরা।
মানবাজার মহকুমা সদরে রাস্তা ও ফুটপাত দখল করে বসেছে ব্যবসায়ীরা । ফলে দোকানের পসরা সাজিয়ে রাখার ফলে যাতায়াতের ক্ষেত্রে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। সমস্যায় পড়েছে পথচারী মানুষজন । মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই সমস্যা সমাধানের জন্য একাধিকবার বৈঠক করা হয়েছে। এমনকি বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের সতর্ক পর্যন্ত করেছে পুলিশ – প্রশাসন। অভিযোগ, অভিযানের কয়েকদিন রাস্তা দখলমুক্ত থাকলেও পরে আবারও সেই সমস্যা দেখা যায়। তাই এবার পুরোপুরি ভাবে শহরকে যানজট মুক্ত করতে বৈঠক করল পুলিশ ও প্রশাসন।











Post Comment