নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
ধান বিক্রিতে কৃষকদের সহায় হলেন বান্দোয়ান ব্লকের বিডিও । বিডিওর হস্তক্ষেপে ধান বিক্রি করতে পারলেন ব্লকের ৩০ জন চাষি ।
জানা গিয়েছে, বুধবার সরকারি ধান ক্রয় কেন্দ্রে ৩০ জন চাষির কাছ থেকে ধান কেনার কথা ছিল।সেই মতো তারা এদিন ধান নিয়ে পৌঁছান। তাদের মধ্যে ১১ জন চাষি জানতে পারেন তাদের নাম লিস্টে নেই। এর ফলে ক্ষোভে ফেটে পড়েন তারা। অবশেষে বিষয়টি বান্দোয়ান ব্লকের বিডিও রুদ্রাশীষ বন্দোপাধ্যায় জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান। তাদের ধান।বিক্রির ব্যবস্থা করেন । বিডিও বলেন,” পোর্টালের সমস্যায় ১১ জন চাষি নাম দেখা যাচ্ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো পর সমস্যা মিটে যায়।”











Post Comment