insta logo
Loading ...
×

সাঁওতালডিহিতে নাবালিকাকে অপহরণ-র অভিযোগ

সাঁওতালডিহিতে নাবালিকাকে অপহরণ-র অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:

এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল সাঁওতালডিহি এলাকার এক যুবকের বিরুদ্ধে। সোমবার এই মর্মে সাঁওতালডিহি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর বাবা। পরিবারের সন্দেহ প্রতিবেশী এক যুবক ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে কোথাও আটকে রেখেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পরিবারের দাবি, রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। কোনো খোঁজ না পেয়ে অবশেষে ওই নাবালিকার বাবা সাঁওতালডিহি থানায় লিখিত অভিযোগ করেন।

Post Comment