নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কলকাতা পুলিশের চাকরির পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস। আর সেই ঘটনায় পুরুলিয়ায় বড় সাফল্য পেল পুলিশ। গত রবিবার পুরুলিয়া পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত পরীক্ষার মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিকাশ গরাই, প্রফুল্ল গরাই ও মনোরঞ্জন গরাই। বাড়ি পুরুলিয়া জেলার কোটশিলা থানার চিতমু গ্রামে। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে বসেই বিকাশ গরাই প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে তার ছবি তুলে পাঠিয়ে দেন মনোরঞ্জন গরাইয়ের কাছে। এরপর বাইরে বসেই প্রশ্নের উত্তর পাঠানো হয় ফের বিকাশের মোবাইলে।
এই গোটা ঘটনাটি নজরে আসে পুরুলিয়া পলিটেকনিক কলেজের পরীক্ষা পর্যবেক্ষকের। তিনি বিষয়টি লিখিতভাবে জানালে পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ দায়ের হয়।এরপরই দ্রুত তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে পরীক্ষায় অসাধু উপায়ে পাশ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনায় প্রশ্ন উঠছে, কীভাবে এত কড়া নিরাপত্তার মধ্যেও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা সম্ভব হলো? কলকাতা পুলিশের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় এমন ঘটনা
প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।










Post Comment