insta logo
Loading ...
×

সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আড়শায়

সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আড়শায়

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

এক সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আড়শায়। শনিবার দুপুরে আড়শা থানার হেঁসলা গ্রামের অদূরে ফাঁকা মাঠ থেকে দেহটি উদ্ধার হয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা ফাঁকা মাঠে শিশুটিকে দেখতে পেয়ে আড়শা থানায় খবর দেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটিকে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। পাশাপাশি শিশুটিকে কে বা কারা ওই এলাকায় ফেলে রেখে গিয়েছে তা খতিয়ে দেখছে আড়শা থানার পুলিশ।

Post Comment