নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনে মানভূম কালচারাল আকাদেমির বার্ষিক সাধারণ
সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার
পুরুলিয়ার রবীন্দ্র ভবনে । অনুষ্ঠানটি শুভেচ্ছা ও সঙ্গীতময় পরিবেশে শুরু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে গৌরবান্বিত করেন সিধো-
কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্রকুমার e, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার ড.নচিকেতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান রেজিস্টার ড.গুরুদাস মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

আকাদেমির পক্ষ থেকে জেলার ৬ জন প্রবীণ লোকশিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। গম্ভীর সিং মুড়া স্মৃতি পুরস্কার পান বিশিষ্ট ছৌ শিল্পী বাঘাম্বর সিং মুড়া, সলাবৎ মাহাত স্মৃতি পুরস্কার পান প্রবীণ ঝুমুর নৃত্যশিল্পী ঠেলু মাহাত, সিন্ধুবালা স্মৃতি পুরস্কার পান নৃত্যশিল্পী ভানুমতি দেবী, মিহিরলাল সিংদেও স্মৃতি পুরস্কার পান ঝুমুর শিল্পী হৃষিকেশ মাঝি, কৃত্তিবাস কর্মকার স্মৃতি পুরস্কার পান বাঁশি শিল্পী নন্দলাল মাহাত, এবং নেপাল মাহাত স্মৃতি পুরস্কার পান মাছানি শিল্পী হারাধন মাহাত। সকল শিল্পীকে শাল, মানপত্র, আকাদেমির ব্যাগ এবং ২৫ হাজার টাকার চেক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এছাড়াও মানভূম শারদ সম্মান প্রদান করা হয় পারবেলিয়া নিউ সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে, যা তাদের স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দুর্গাপূজা উৎসবের প্রচেষ্টা এবং অবদানের স্বীকৃতি হিসেবে তুলে দেওয়া হয় ২৫ হাজার টাকার চেক। এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র পুরস্কার প্রদান নয়। জেলার প্রথাগত ও আঞ্চলিক শিল্পকলাকে প্রজন্মের পর প্রজন্মে সংরক্ষণ সহ আরও এগিয়ে নিয়ে যাওয়া।











Post Comment