নিজস্ব প্রতিনিধি, আড়শা :
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল আড়শায়। রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সংগঠনের পরিচালনায় ও একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য শিবিরটি আয়োজিত হয় আড়শায় । শিবিরের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক শচীনন্দন মাঝি, সংগঠনের জেলা সম্পাদক মনদীপ চট্টোপাধ্যায় সহ বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা । সংগঠনের জেলা আহ্বায়ক শচীনন্দন মাঝি জানান, “শিবিরে প্রায় ২০০ জনের স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।”











Post Comment